শিরোনাম
◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের রক্তদান কর্মসূচি

মোঃ এমরান হোসেন, মালদ্বীপ থেকে : [২] মালদ্বীপ রেড ক্রিসেন্ট এবং মালদ্বিভীয়ান ব্লাড সার্ভিসের সহায়তায় আজ ৭ই আগস্ট ২০২১ রোজ শনিবার, বাংলাদেশ দূতাবাসে প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

[৩] উক্ত কর্মসূচীতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী ব্যক্তিবর্গ, মালদ্বীপের কিছু সংখ্যক নাগরিক এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ স্বেচ্ছায় রক্তদান করেন।

[৪] মুজিব শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা অর্জন করে।

[৫] বিশেষত করোনা মহামারীর এই সংকটকালীন সময়ে রক্তদান কর্মসূচী মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। একই সাথে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এই আয়োজনের মাধ্যমে জাতির পিতার প্রতি বিশেষ সন্মান প্রদর্শন করা হয়েছে বলে সকলে অভিমত প্রকাশ করেন।

[৬] মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। উক্ত রক্তদান কর্মসূচীতে মালদ্বীপ রেড ক্রিসেন্ট এর প্রেসিডেন্ট জনাব আবদুল হালীম আবদুল লতিফ, জেনারেল সেক্রেটারী মিস ফাতিমাথ হিমায়া এবং দূতাবাসের কর্মকতা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়