শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ১২:২৩ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এয়ারপোর্টে প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানির প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

সাইদুল ইসলাম; লন্ডন: [২] সিলেট এয়ারপোর্টে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীর কাছে ঘুষ দাবি ও তাকে হয়রানির প্রতিবাদে আজ সোমবার লন্ডন সময় বিকেল ৪ ঘটিকায় ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী। যুক্তরাজ্য শাখার সভাপতি জামান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুল ইসলাম, কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা সম্পাদক রিদওয়ানুর রহমান, যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ আব্দুল মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, সৈয়দ আনোয়ার, অর্থ সম্পাদক মান্না সিদ্দিকী, সমাজকর্মী ঝর্ণা চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাজু চৌধুরী সহ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দ।

[৪] মানববন্ধনে বক্তারা সিলেট এয়ারপোর্টে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীর কাছে ঘুষ দাবি ও তাকে লাঞ্ছনার নিন্দা জানান। একই সাথে দেশের সকল এয়ারপোর্টে সকল প্রকার হয়রানি বন্ধ করে প্রবাসীবান্ধব যাত্রীসেবা নিশ্চিতের দাবী জানান। জামিলা চৌধুরীর ঘটনায় অভিযুক্ত দু'জন অফিসারের স্থায়ী বহিষ্কারের দাবীও জানানো হয় মানববন্ধন থেকে।

  • সর্বশেষ