শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান শান্তনু: মৌলবাদী গোষ্ঠীগুলোকে কঠোরভাবে দমন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা রাখা রাষ্ট্রের জন্য আত্মঘাতী

হাসান শান্তনু: আগামী বছর তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করতে পারে, এমন আশঙ্কার কথা পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত, প্রচারিত হচ্ছে। প্রভাবশালী সাময়িকী ‘দ্য ইকোনোমিস্ট’ গত নভেম্বরের মাঝামাঝি এমন আশঙ্কার কথা জানায় এক প্রতিবেদনে। ঢাকা থেকে প্রকাশিত তালেবান, হেফাজতের সমর্থিত একটা বাংলা দৈনিক পত্রিকা ‘ইকোনোমিস্টের’ ওই প্রতিবেদনের অনুবাদ ছাপায় ৬ ডিসেম্বর।

আফগানিস্তানের ক্ষমতা ফের তালেবান, জঙ্গিরা দখলে নিক বা নিতে ব্যর্থ হোক- তাদের এ দেশীয় ‘ভাইয়েরা’ আরেকটু সুযোগ পেলেই ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ জাতীয় স্লোগান দেয়া শুরু করতে পারে। সরকারের রাজনৈতিক কৌশল, আপোসের রাজনীতির কারণে বাংলাকে ‘আফগানিস্তান, বা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ’ বানানোর স্লোগানটা এবার আনুষ্ঠানিকভাবে হেফাজতের বাবুনগরী, মামুনুল মৌলভীদের মুখ থেকে শোনা গেলেও বিস্ময়ের কিছু থাকবে না। মৌলবাদী গোষ্ঠীগুলোকে কঠোরভাবে দমন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা রাখা তাই রাষ্ট্রের জন্যই আত্মঘাতী। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ