শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কৃতজ্ঞতা না জানালে আমরা যে অকৃতজ্ঞ হয়ে যাই

শাবান মাহমুদ: মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কৃতজ্ঞতা না জানালে আমরা যে অকৃতজ্ঞ হয়ে যাই। আশির দশক থেকেই আপনি সাংবাদিকদের অভিভাবক হিসেবে আমাদের সাহসী অনুপ্রেরণা আর পথ চলার শক্তি। আপনি মমতাময়ী মায়ের মতোই আমাদের পাশে সবসময় যেনো আশীর্বাদের ছায়া। কী বলে যে ধন্যবাদ জানাবো বিশ্ব মানবতার নেত্রী, প্রিয় প্রধানমন্ত্রী আপনাকে?

ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা কেবল সৌজন্যতার মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখা যায় না, আপনি হলেন আকাশের ধ্রুব তারা। আপনি আধারের যাত্রীদের কাছে আলোর মশাল। মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে অসহায় সাংবাদিকদের সাহায্যে আপনার সহযোগিতা চেয়েছি, সন্দেহবাদীদের ধারণা ছিলো এ যাত্রায় হয়তো সাংবাদিকরা বঞ্চিত হবে, কিন্তু আপনার প্রতি আমার বিশ্বাস ছিলো প্রবল। কারণ আমি ছাত্র জীবনেই দীক্ষা নিয়েছি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে।

আমি জানি শেখ হাসিনা কেবল একজন প্রধানমন্ত্রীই নন, তিনি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর কন্যা মানবতার গানে সাড়া দিবে না তা হতে পারে না। প্রিয় প্রধানমন্ত্রী আপনি যে চরম সংকটে আমাদের আাবেদনে সাড়া দিয়ে সাংবাদিকদের আর্থিক অনুদান দিলেন তার জন্য আমরা কেবল আপনার কাছে ঋণেই আবদ্ধ নই বরং আমরা যেনো খুজে পেলাম একজন মমতাময়ী নেত্রীর ভালবাসার ভুবনে মুম‚র্ষু অবস্থায় বেচে থাকার অফুরন্ত অক্সিজেন।

প্রিয় প্রধানমন্ত্রী অনেক অনেক কৃতজ্ঞতা......

শাবান মাহমুদ

মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন

  • সর্বশেষ