শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সবাই যখন মাশরাফি!

আমাদের সময় : [২] অধিনায়ক মনে হয় একেই বলে, তা না হলে কেন দলের সবাই তার জার্সি পড়ে জয় উদযাপন করবে? বলছি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার কথা। জিম্বাবুয়েকে ১২৩ রানে হারিয়ে বাংলাওয়াশের পর খেলোয়াড়রা জয় উৎসর্গ করলেন তারই ‘২’ সংখ্যার জার্সি পরে।

[৩]লিটন থেকে আফিফ, এমনকি তামিম-রিয়াদ, বাদ পড়েননি একাদশে না থাকা মুশফিকও। সবার গায়ে আজ শুক্রবার রাতে উঠেছে ‘মাশরাফি ২’ লেখা জার্সিটি। অধিনায়ককে বিদায় জানানো কষ্টকর, তবু তার মুখে হাসি ফোঁটাতেই হয়ত দল বেধে এই প্রয়াশ করেছে টাইগাররা।

[৪]সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি। শুরুটাও করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে, সেই ২০০১ সালে। ১৯ বছর পর একই দলের বিপক্ষে জয় নিয়ে বিজয়ী বেশেই সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া থেকে অবসর নিলেন মাশরাফি।

[৫]খেলা শেষে তামিমের কাঁধে দেখা গেছিল মাশরাফিকে। যোগ্য নেতার স্থান তাহলে এটাই, সতীর্থদের কাঁধে! প্রমাণ করলেন মাশরাফি, তিনি সবার; প্রতিটি ক্রিকেটারের।

  • সর্বশেষ