শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপের সঙ্গে পাকিস্তান সফরের সম্পর্ক নেই!

বাংলা ট্রিবিউন : পাকিস্তানে জল্পনা চলছে, এশিয়া কাপের আয়োজক হওয়ার লোভে দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে পাকিস্তান সফর করতে রাজি হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারও বলেছেন এমনটাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর দাবি, আসন্ন সফরের সঙ্গে এশিয়া কাপের কোনও সম্পর্ক নেই।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলবে না ভারত। আবার বাংলাদেশও আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে যেতে শুরুতে রাজি ছিল না। কিন্তু বাংলাদেশ আচমকা রাজি হয়ে যাওয়াতেই বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন অনেকে। জোর গুঞ্জন, এশিয়া কাপের আয়োজক হতেই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ!

বিসিবির প্রধান নির্বাহী অবশ্য এসব গুঞ্জন উড়িয়ে বলেছেন এবার এশিয়া কাপ এমনিতেই হয়তো পাকিস্তানে হচ্ছে না। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, ‘এশিয়া কাপের সঙ্গে বাংলাদেশের সিরিজের কোনো সম্পর্ক নেই। আইসিসি সভার ফাঁকে এশিয়া কাপের ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও তারা হয়তো এবার তা আয়োজন করতে পারছে না। কারণ ভারত পাকিস্তান সফরে যাবে না।’

তবে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন পাকিস্তান হয়তো কিছু ম্যাচ পাকিস্তানে ও ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিতে পারে। কিন্তু তেমনটি হলে আর্থিক ব্যয় বেড়ে যাবে, ‘পাকিস্তান অর্ধেক ম্যাচে ঘরের মাঠে ও ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু মালয়েশিয়া অথবা দুবাইয়ে আয়োজনের প্রস্তাব দিতে পারে। কিন্তু তা অবাস্তব মনে হয়, এর ফলে ব্যয় বেড়ে যাবে, টুর্নামেন্ট হবে দীর্ঘায়িত।’

এর পরেই নিজামউদ্দীন বলেছেন, পাকিস্তানে এশিয়া কাপ না হলে তা বাংলাদেশেই হওয়ার সম্ভাবনা আছে, ‘ওদের ওখানে এশিয়া কাপ না হোক, এমনটি কখনও চাইবে না পাকিস্তান। সেটি হলে তারা ৩ মিলিয়ন ডলার হারাবে। তবে ফেব্রুয়ারিতে এসিসির সভায় ভেন্যু নিয়ে আলোচনা হবে। আমরা যদি এই ইভেন্ট করতে চাই, পাকিস্তান সেই প্রস্তাবে রাজি হতেও পারে, আবার নাও পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়