শিরোনাম
◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি 

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমদিনের ক্যাম্পে ফিটনেসে সেরা ফরহাদ-রাহী, অ্যাভারেজ ‘মুশফিকদের’

স্পোর্টস ডেস্ক : ফিটনেসে জাতীয় দলের ক্রিকেটারদেরই এগিয়ে থাকার কথা। কিন্তু না, জাতীয় দলের নিয়মিত সদস্যদের থেকেও ফিটনেসে এগিয়ে অনিয়মিত মুখদের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজকে কেন্দ্র করে ডাকা কন্ডিশনিং ক্যাম্পে বিপ টেস্টের পর বেরিয়ে এলো ক্রিকেটারদের ফিটনেসের হালচাল।

আজ সোমবার সকাল ৮টায় শুরু হওয়া টাইগারদের ক্যাম্পের প্রথম দিন কেটেছে বিপ টেস্ট ও জিম করে। বিপ টেস্টের মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারে, যা ক্রিকেটারদের প্রাণশক্তির নির্ণায়ক হতে পারে। এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয় ভিওটুম্যাক্স নামে একটি পদ্ধতি।

মাশরাফি-সাকিবসহ এই ক্যাম্পে ডাকা হয়েছে ৩৫ জনকে। সাইফ হাসান ও নাঈম শেখসহ আছে এক ঝাঁক নতুন মুখও। আজ প্রথম দিন উপস্থিত ছিলেন ২৩ জন। শ্রীলংকার বিপক্ষে ইমার্জিং কাপে খেলার কারণে উপস্থিত হতে পারেনি বাকিরা। ছুটিতে আছেন সাকিব আল হাসান। আর বিয়ের কারণে ছুটিতে থাকায় ক্যাম্পে অনুপস্থিত ছিলেন সাব্বির।

ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা কেমন জানতে চাইলে বিসিবির ট্রেইনার বায়জিদুল ইসলাম দৈনিক আমাদের সময়কে জানান, জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা অ্যাভারেজ। ফিটনেসে সবচেয়ে ভালো করেছেন ফরহাদ রেজা ও আবু জায়েদ রাহী। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা জহুরুল ইসলাম অমিও ভালো করেছেন।

বায়জিদ আরও বলেন, ‘আমি যতটুকু দেখেছি ফরহাদ রেজা ও আবু জায়েদ রাহী ভালো করেছেন। জহুরুল ইসলাম অমিও অনেক ভালো করেছেন। বাকি সবাই অ্যাভেরেজ, কেউ তেমন খারাপ করেনি।’

তবে ক্যাম্পে উপস্থিত থাকলেও বিপ টেস্ট দেননি মাশরাফি ও সৌম্য। এ প্রসঙ্গে বায়জিদ বলেন, ‘সৌম্য সরকার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তাই আজ বিপ টেস্ট দিতে পারেননি। ২৪ আগস্ট তার এই টেস্ট দেওয়ার কথা রয়েছে।’

তবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি কেন দেননি এই তথ্য জানাতে পারেননি বায়জিদ। তিনি বলেন, ‘মাশরাফি আসছিলেন, তবে বিপ টেস্ট দেননি, কবে নাগাদ দিবে তাও বলতে পারছি না।’ খবর : আমাদের সময়

  • সর্বশেষ