শিরোনাম
◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২ ◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ ◈ কুয়েতে বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বাংলাদেশি শ্রমিকরা, ৫০ ডিগ্রি তাপদাহে চরম দুর্ভোগ ◈ ফিফাকে টাকা পরিশোধের পরও ১৪০ কোটি টাকার অনিয়ম: সাবেক সরকারের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অভিযোগ ◈ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ বিশ্লেষণে নতুন সতর্কবার্তা: চীনের ৫০০ স্টেলথ যুদ্ধবিমানের বিপরীতে ভারতের হাতে নেই একটিও ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে প্রযুক্তিনির্ভর স্মার্ট নিরাপত্তা জোরদার, সীমানা অতিক্রম করলেই বাজবে অ্যালার্ম ◈ চট্টগ্রামে বন্যার পানিতে নতুন আতংক সাপ, কামড়ের শিকার ১১৮ জন! ◈ স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে যে দেশের সরকার ◈ এবার জুলাইয়ের ভুয়া মামলা ঘটনায় ফাঁসছেন বাদীরা!

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গণহত্যা’র আন্তর্জাতিক স্বীকৃতির চেয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে আনা জরুরি : মুজাহিদুল ইসলাম সেলিম

সৌরভ নূর : একাত্তর সালের ২৫ মার্চ রাতের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া না পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটা হলো অনেকটা গাছের গোড়া কেটে মাথায় পানি দেয়ার মতো। যা প্রতিষ্ঠা দরকার তা না করে আমরা উল্টোটা করছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে, কিন্তু দেশে কী এখন মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু আছে কী? যারা গণহত্যা চালিয়েছিলো সেই পাকিস্তানিদের মতো আচারণ করছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে এসে মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করছে।

আমার মনে হয়, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেয়ে গণহত্যার ইতিহাস মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি। সাধারণ মানুষ যে বিশ্বাস নিয়ে, একটা সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে নির্ভিকভাবে যুদ্ধে করেছিলো, যে চেতনা বুকে ধারণ করেছিলো, যে চেতনায় দেশকে পরিচালিত হতে দেখতে চেয়েছিলো তাদের আকাক্সিক্ষত পথে দেশকে ফিরিয়ে নিয়ে আসার দিকে আমাদের মনোযোগ দেয়া উচিত। এজন্য সমাজতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি করা দরকার।

তিনি আরও বলেন, আমি বুঝি না গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে আলোচনার কী আছে। বরং আমাদের আলোচনা করা উচিত দেশের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে ও চ্যালেঞ্জ নিয়ে। কোথায় কী সমস্যা, কীভাবে এর সমাধান করা যায় সেসব বিষয়ে। দেশে হাজার হাজার গার্মেন্টস কর্মী ন্যায্য মজুরির জন্য আন্দোলন করছে প্রতিনিয়তই, সেখানে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির আলোচনা কতোটুকু গুরুত্ব বহন করে? তবে হ্যাঁ কোনোটাকেই আমরা ফেলে দিতে পারি না। দুটোরই সমান প্রয়োজন রয়েছে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না, শ্রমিক ন্যায্য মজুরি পাচ্ছেন না। দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। মানুষ মৌলিক চাহিদাগুলো মেটাতে গিয়ে হাঁসফাঁস করছে। অনেক কষ্ট তাদের পোহাতে হচ্ছে। মানুষের সমস্যাগুলো সমাধানে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, আমার তো মনে হয় একমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশই অস্বীকার করে না ২৫ মার্চের গণত্যার বিষয়টি। ২৫ মার্চ রাতের গণহত্যার ঘটনা বিশ^বাসী জানে, এখন আমাদের প্রচেষ্টা বাড়ানো উচিত যেন সে রাতের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানতে পারে বিশ্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়