শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে গাউছিয়া কমিটির বনভোজন ও সংবর্ধনা

মোঃ আব্দুল হক আরব আমিরাত থেকে: গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর বৃহত্তর বানিয়াছ শাখার উদ্যোগে জেয়ারত ও বার্ষিক বনভোজনেন আয়োজন করা হয়। গত শুক্রুবার (১ ফেব্রুয়ারী) আবুধাবী হতে বাস ও প্রাইভেট কারের কাফেলা নিয়ে সকালে যাত্রা শুরু করা হয়। আল আইনের বিভিন্ন প্রসিদ্ধ স্হান ঘুরে বাদ জুমা আল আইনের জেবল হাফিত পর্বতের পাদদেশে গ্রীণ মোবাজারায় প্রীতিভুজ, খেলাধুলা, কেরাত ও নাত প্রতিযোগিতা, আলোচনা ও সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।

গাউছিয়া কমিটি বানিয়াছ শাখার সভাপতি মোহাম্মদ নাজিম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সম্বর্ধনা সভা পরিচালনা করেন মোহাম্মদ আজাদুর রহমান। এতে সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারন সম্পাদক এম আবদুল মন্নান, উপদেষ্টা মাওলানা নুরুল আবচার তৈয়বী, প্রসাসের ধর্মীয় সম্পাদক মুহাম্মদ আলী রেজা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাউছিয়া কমিটি আল আইন শাখার সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মানিক, সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিস, গাউছিয়া কমিটি মোচ্ছাফ্ফা শাখার সভাপতি মোহাম্মদ অন্যান্য নেতৃবৃন্দ, মোচ্ছাফ্ফা গাউছিয়া কমিটির সভাপতি মোহাম্মদ জামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ, সংগঠনের উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম আনচারী, ব্যবসায়ী আলহাজ্ব ওসমান তালুকদারপ্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠক মোহাম্মদ আজিম উদ্দিন সিকদার, সংগঠক মোহাম্মদ খোরশেদ আলম জিকু, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ শাহাবুদ্দিনসহ আরো অনেকে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণের মাঝে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ