শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করাচির চিড়িয়াখানায় দেখা মিললো অর্ধেক মানুষ, অর্ধেক শেয়াল! আসল ঘটনা যা জানাগেল

পাকিস্তানের করাচির চিড়িয়াখানায় প্রায় চার দশক ধরে প্রদর্শিত হচ্ছে এক অদ্ভুত চরিত্র—অর্ধেক মানুষ, অর্ধেক শেয়াল। দর্শকদের কাছে তিনি পরিচিত “মমতাজ বেগম” নামে। দীর্ঘ ৪০ বছর ধরে এই চরিত্রটি করাচি চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত হলেও, সম্প্রতি জানা গেছে—এটি আসলে অভিনয়, বাস্তবে কোনো রহস্যময় প্রাণী নয়।

জানা গেছে, “মমতাজ বেগম” নামে যাকে সবাই চিনে, তাঁর আসল নাম মুরাদ আলি। পেশাগতভাবে তিনি একজন পারফর্মার। তাঁর আগে এই চরিত্রে অভিনয় করতেন তাঁর বাবা। বাবার মৃত্যুর পর গত ১৬ বছর ধরে মুরাদ প্রতিদিন টানা ১২ ঘণ্টা ধরে এই চরিত্রে অভিনয় করছেন।

চিড়িয়াখানার দর্শনার্থীদের চোখে মমতাজ বেগম এক রহস্যময় প্রাণী—শরীরের নিচের অংশ শেয়ালের, আর উপরের অংশ মানুষের। তাঁকে দেখতে প্রতিদিন ভিড় জমে চিড়িয়াখানায়। দর্শকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি খাঁচা, যেখানে মাথায় ঘোমটা পরা “মমতাজ” শিশু ও প্রাপ্তবয়স্ক দর্শকদের সঙ্গে কথা বলেন। টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০ রুপি।

তবে আসল রহস্য ফাঁস হয়েছে সম্প্রতি। জানা গেছে, এটি আসলে একটি দক্ষ মঞ্চ কৌশল। কাঠের বেদির উপরে রাখা শেয়ালের দেহের মডেলটির সঙ্গে নিচে লুকানো কক্ষের মধ্যে শুয়ে থাকা মুরাদ আলির মাথা মিলিয়ে তৈরি করা হয় এই বিভ্রম। দর্শকদের চোখে যেন কোনো পার্থক্য ধরা না পড়ে, সে জন্য মাথার চারপাশে ঘোমটা দিয়ে ঢাকা থাকে।

দীর্ঘদিন ধরে এই প্রদর্শনী করাচির অন্যতম জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে। তবে এখন অনেকেই জানতে পেরে বিস্মিত যে, ‘শেয়াল-মানুষ’ আসলে একজন নিবেদিতপ্রাণ শিল্পীর অভিনয়—আর কোনো অতিপ্রাকৃত রহস্য নয়।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ