শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানির নর্ডলিঙ্গেন: উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্ট ৭২ হাজার টন হীরায় গড়া এক শহর

শহরের ঐতিহাসিক গির্জার দেয়ালেই প্রায় ৫ হাজার ক্যারেট হীরা আটকে রয়েছে

রিপলি’স: হীরা চিরস্থায়ী, এমন একটি কথা প্রচলিত রয়েছে। তবে জার্মানির একটি পুরো শহরই যে লাখ লাখ টন হীরার ওপর গড়ে উঠেছে, তা অনেকেরই অজানা! প্রাচীন এক গ্রহাণুর আঘাতে সৃষ্ট গহ্বরের ওপর নির্মিত এই শহরটি কোনও দুর্গম এলাকায় নয়, বরং সেখানকার প্রতিটি কোণেই ছড়িয়ে রয়েছে হীরা।

জার্মানির ব্যাভারিয়া অঞ্চলের নর্ডলিঙ্গেন শহরটি একটি বিশাল উল্কাপাতজনিত গহ্বরের ওপর অবস্থিত। খ্রিস্টাব্দ ৮৯৮ সালে এই অঞ্চলে প্রথম জনবসতি গড়ে ওঠে। মধ্যযুগে আক্রমণ থেকে রক্ষা পেতে শহরের চারপাশে একটি সুউচ্চ দেয়াল নির্মাণ করা হয়। বর্তমানে জার্মানির অক্ষত মধ্যযুগীয় দেয়ালবেষ্টিত মাত্র তিনটি শহরের একটি হলো এই নর্ডলিঙ্গেন।

বিজ্ঞানীদের মতে, হাজার বছর আগে উল্কাপাতের সময় প্রচণ্ড উত্তাপ ও চাপে সুয়েভাইট নামের এক ধরনের বিশেষ পাথর তৈরি হয়, যা ক্রিস্টাল, কাঁচ এবং ক্ষুদ্র হীরার মিশ্রণে গঠিত। এই সুয়েভাইট পাথর দিয়েই গড়ে তোলা হয়েছিল শহরের ঐতিহাসিক গির্জাটি, যার দেয়ালেই প্রায় ৫ হাজার ক্যারেট হীরা আটকে রয়েছে!

গবেষকদের মতে, পুরো নর্ডলিঙ্গেন শহরজুড়ে প্রায় ৭২ হাজার টন ক্ষুদ্র হীরা গেঁথে বা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে একমাত্র সীমাবদ্ধতা হলো, এই হীরাগুলো আকারে এতটাই ছোট যে বাজারমূল্যের দিক থেকে এগুলোর তেমন কোনও অর্থনৈতিক মূল্য নেই।

  • সর্বশেষ