শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০১:১৩ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এ ঘটনায় কারও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিন রাত সাড়ে ৮টায় সোবহানবাগের ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে এবং রাত সোয়া ৯টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওসি মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়। এটি কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, এছাড়া রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে এটি কাফরুল থানা এলাকায় পড়েছে। এটি তারা তদন্ত করবে।

এ বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ