শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক

রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর দিনাজপুর: ময়মনসিংহের ভালুকা থেকে চট্টগ্রামগামী ৩০০ বস্তা গোখাদ্য (ফিড) বোঝাই একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে বিক্রির চেষ্টার অভিযোগে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। বর্তমানে ট্রাকসহ মালামাল পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা গেটসংলগ্ন পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-০৩১০। জানা গেছে, ‘সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’-এর ময়মনসিংহের ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড বোঝাই করে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি দিনাজপুরের পার্বতীপুরে নিয়ে আসা হয়। পরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করে স্থানীয় একটি ফিড ব্যবসাপ্রতিষ্ঠান ‘অর্পিতা ট্রেডার্স’-এর কাছে এসব মালামাল বিক্রির প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে চালক ও হেলপারের গতিবিধি এবং অস্বাভাবিক কম দামে মালামাল বিক্রির প্রস্তাব সন্দেহজনক মনে হয়। পরে তিনি বিষয়টি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষকে জানান। কোম্পানির পক্ষ থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।সুগুনা ফুড অ্যান্ড ফিডসের টেরিটরি ইনচার্জ তৌহিদুল হাসান জানান, ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড বোঝাই করে ট্রাকটির চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি পার্বতীপুরে চলে আসে।

বিষয়টি জানার পর কোম্পানির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। শুনেছি, সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেরাই বিষয়টি আপস-মীমাংসা করে নেওয়ার চেষ্টা করছে। তারা অভিযোগ বা মামলা না করলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

’অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি আপস-মীমাংসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে কীভাবে এবং কী শর্তে বিষয়টির নিষ্পত্তি হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকসহ ৩০০ বস্তা ফিড পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে আছে।

  • সর্বশেষ