শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:১২ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ২০২৬ সংস্করণের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের মতো তারকারা। আগামীকাল মঙ্গলবার দুবাইয়ে হবে এই ড্রাফট।

ভারতীয় ক্রীড়াভিত্তিক সাইট ক্রেক্স ডটকমের প্রতিবেদন, বাংলাদেশের ১০ ক্রিকেটারের মধ্যে ছয়জন আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। তাঁরা হলেন মুশফিক, মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সাকিব আল হাসান আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। বাংলাদেশের বাকি চার ক্রিকেটার হলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। -- টি স্পোর্টস

বাংলাদেশের ১০ ক্রিকেটারের পাশাপাশি ড্রাফটে নাম লিখিয়েছেন পাকিস্তানের ২৯ ও ভারতের তিন ক্রিকেটার। ভারতের তিনজন হলেন বিজয় শঙ্কর, আয়ান খান ও মুরুগান অশ্বিন। তাঁদের মধ্যে বিজয় আইপিএলের পরিচিতমুখ। গত জুনে ৩৫ বছর বয়সে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। জাতীয় দলের হয়েও খেলেছেন বিজয়। সাধারণত ভারতীয় ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। অবসরের পরই কেবল তাঁদের জন্য সেই সুযোগ তৈরি হয়।

পাকিস্তানের ২৯ ক্রিকেটারের তালিকায় আছেন সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, নাসিম শাহ ও ফখর জামানের মতো পরিচিত নাম। সদ্য শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফখর।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরও এপিএলের ড্রাফটে থাকছেন। তবে তিনি নিবন্ধন করেছেন যুক্তরাজ্যের বাসিন্দা হিসেবে। পাকিস্তানের হয়ে খেলা ক্রিকেটারদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ওমান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও কুয়েতের হয়ে নিবন্ধিত ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররাও থাকছেন ড্রাফটে।

  • সর্বশেষ