শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন অধিনায়ক নাজমুল হোসান শান্তর নেতৃত্বে দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও অফস্পিনার আলিস ইসলাম।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজী আসরাফ হোসেন লিপু, হান্নান সরকার ও আব্দুর রাজ্জাকের নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরজের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। ওয়ানডে দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক তামিম ইকবালকেও।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ওপেনার রনি তালুকদার। এছাড়া শামীম পাটোয়ারি ও আফিফ হোসেন দল থেকে বাদ পড়েছেন। দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ।

ওই হিসেবে ওয়ানডে দলে চমক কম। টেস্ট ক্রিকেটার তাইজুল ইসলামকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে। তার সঙ্গে রিশাদ-তানজিদ তামিমরা জায়গা ধরে রেখেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। 

টি-টোয়েন্টি দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মাহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।

ওয়ানডে দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

এফএ/এনএইচ

  • সর্বশেষ