শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হাফেজ তাকরিম-ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনকে টপকে লাল সবুজের পতাকার জন্য আরেকটি গৌরব বয়ে এনেছেন, ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরিম। আরটিভি অনলাইন

বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ওই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে তাকরিম। এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এ খবর জানার পর বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানিয়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমসহ ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এমন অর্জনে শুকরিয়া জ্ঞাপন করে ক্রীড়া প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

প্রতিমন্ত্রী লিখেছেন, ‘পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১ দেশের ১৫৩ জনের মধ্যে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। পুরস্কার হিসাবে পেয়েছে সাড়ে সাঁতাইশ লাখ টাকা। বিশ্বজয়ী কোরআনের সুমিষ্ট স্বরের পাখি হাফেজ তাকরীম কে আন্তরিক অভিনন্দন।’

এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরিম ৭ম স্থান অর্জন করেন। এ বৈশ্বিক প্রতিযোগিতায় ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছেন।

গত ২২ মে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে, লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন।

তাছাড়া তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম বিশ্বে ১ম স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করেন।

উল্লেখ্য, হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ