শিরোনাম
◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা ◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, ২১ মিনিটেই ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : জাপানের কাছে হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রথম ২১ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে গোলের সূচনা করেন ভিনিসিয়ুস। ১৫ ও ২১ মিনিটে আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৩১ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান ৪-০ করেন এন্দ্রিক।

বিরতির পরও ব্রাজিলের গোল উৎসব অব্যাহত থাকে। ৫১ মিনিটে এস্তেভাওয়ের শট থেকে আসে পঞ্চম গোল। ৬৫ মিনিটে রায়ান করেন ষষ্ঠ গোল। আর ৭৪ মিনিটে অ্যালানের শট সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও ভিএআরের পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে কোনো গোল ছাড়াই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

এর তিন দিন আগে একই স্টেডিয়ামে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় দিয়ে সেই হারের জবাব দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ