শিরোনাম
◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন‌রেন্দ্র মোদির অনুষ্ঠানের কারণে স্থগিত আইপিএলের পর্যালোচনা বৈঠক

স্পোর্টস ডেস্ক : স্থগিত হয়ে গেছে আইপিএলের পর্যালোচনা বৈঠক। আগামী ১৫ অক্টোবর মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সভা হওয়ার কথা ছিল। এতে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলীর উপস্থিত থাকার কথা ছিল। তবে বৈঠকের নতুন তারিখ জানায়নি বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে। ১৫ অক্টোবর এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন মোদি। সেই অনুষ্ঠানে যোগ দেবেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়াসহ বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এ ছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি পক্ষের উপস্থিতি নিয়েও জটিলতা রয়েছে।

গত আইপিএলের পর্যালোচনার পাশাপাশি আগামী আসরের পরিকল্পনা নিয়ে আলোচনার কথা ছিল সভায়। এ বছর আইপিএলের ২০ বছর পূর্তি উপলক্ষে উদ্‌যাপনের পরিকল্পনাও আলোচনায় আসার কথা। বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধি ও রাজ্য ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা ছিল।

  • সর্বশেষ