শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৯ রান। ২০১৩ সালে ফতুল্লায় এই রেকর্ডটি করেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান। ২০১৬ সালে ক্রাইস্টচার্চে এই পাহাড় সমান ইনিংসটি খেলেছিল কিউইরা।

দুদলের মধ্যকার ওয়ানডে প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি সাবেক কিউই ব্যাটার রস টেইলরের। তিনি করেছেন ১০১০ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৯৪ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। কিউই ব্যাটারদের মোট ৩৮ বার আউট করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সফল বোলার নিউজিল্যান্ডের কাইল মিলস। তিনি নেন ৩৩ উইকেট।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ