শিরোনাম
◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট যেন হয়ে উঠেছে সমীকরণের খেলা। দুটি গ্রুপেই সমীকরণের মারপ্যাঁচ আছে। তবে, ক্রিকেট দুনিয়ার নজর ভারতের দিকে। টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা যে চেপে ধরেছে বর্তমান চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে আজ ওয়েস্ট ইন্ডিজ। বাংলা‌দেশ সময় সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় খেলা শুরু হ‌বে।

এ‌দিন ক্যারিবিয়দের সামনেও সমীকরণ। যদিও, হিসাবটা সোজা। জিতলে শেষ চার, হারলে বিদায়। এমন সমীকরণ নিয়ে আজ রোববার (১ মার্চ) ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি প্রথম ফাইনাল ভাবছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

হোপ বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি আমরা ফাইনাল হিসেবে দেখছি। এটি আমাদের প্রথম ফাইনাল। আশা করি, পরবর্তীতে আমরা আরও দুটি ফাইনাল (সেমিফাইনাল ও ফাইনাল) খেলব। টানা তিন ফাইনাল জয়ই এখন আমাদের মূল লক্ষ্য।

ম্যাচটি যে সহজ হবে না, তা জানেন হোপ। তার ওপর ভারতের ঘরের মাঠ, চেনা কন্ডিশন। চ্যালেঞ্জ থাকলেও আশা রাখছেন। ভারতের বিপক্ষে নিজেদের উজাড় করে দেওয়ার কথা জানান তিনি।

সুপার এইট পর্বে গ্রুপ ১-এ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। দুই ম্যাচের একটিও জিততে না পেরে, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানো জিম্বাবুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়