শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১২:১৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়াও পাকিস্তানকে মেলাতে হতো বেশ কঠিন সমীকরণ। সে লক্ষ্যে সাহিবজাদা ফারহান ও ফখর জামানের রেকর্ড গড়া জুটির ওপর ভর করে বড় সংগ্রহ গড়েছিল তারা। কিন্তু লক্ষ্য তাড়ায় নামা শ্রীলঙ্কাকে সেই সমীকরণের মধ্যে আটকে রাখতে পারেননি বোলাররা। ফলে ৫ রানে জিতেও বিদায় নিতে হয়েছে সালমান আলী আগার দলকে।

নেট রানরেটে এগিয়ে থাকায় সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছে নিউ জিল্যান্ডের। শনিবার পাল্লেকেলেতে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১২ রান তোলে পাকিস্তান। জবাবে দাসুন শানাকার শেষের ঝড়ের পর লঙ্কানদের ইনিংস থামে ৬ উইকেটে ২০৭ রানে। --- অলআউট স্পোর্টস

এই জয়ে দুই নম্বর গ্রুপে নিউ জিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হয় পাকিস্তানের। কিন্তু কিউইদের ১.৩৯০ নেট রানরেটে টপকাতে পারেনি তারা। তাদের নেট রানরেট -০.১২৩।

এই গ্রুপ থেকে সবার আগে শেষ চার নিশ্চিত করা ইংল্যান্ড সেমি-ফাইনালে পা রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।

advertisement

পাকিস্তান বিদায় নেওয়ায় সেমি-ফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতে। ফলে কলকাতায় শেষ চারের প্রথম লড়াইয়ে নিউ জিল্যান্ড খেলবে এক নম্বর গ্রুপ জয়ীর সঙ্গে। আর মুম্বাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে এক নম্বর গ্রুপের দুই নম্বর দল।

বিদায় নিশ্চিত হওয়ার পরও সহজ জয়ের পথেই ছিল পাকিস্তান। কিন্তু বিধ্বংসী ব্যাটিংয়ে রোমাঞ্চের জন্ম দেন শানাকা। শেষ দুই ওভারে জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ৪৬ রান। শাদাব খানের করা ১৯তম ওভারে ২ ছক্কায় ১৮ রান নিয়ে শেষ ওভারে তা নামিয়ে আনেন ২৮ রানে তিনি। 

শাহিন শাহ আফ্রিদির করা শেষ ওভারের প্রথম ৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ২২ রান নেন শানাকা। কিন্তু শেষ ২ বলে ৬ রান নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে ৮ ছক্কা ও ২ চারে ৭৬ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ফখরের সঙ্গে ১৭৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ফারহান। এটি টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটি। ভাঙেন চলতি আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিউ জিল্যান্ডের টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটির রেকর্ড।

তবে ১৬তম ওভারে ৮৪ রান করা ফখরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সংগ্রহটা আর বড় করতে পারেনি পাকিস্তান।

৫৯ বলে এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান ফারহান। এরই সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে এক টি-টুয়েন্টি বিশ্বকাপে জোড়া শতক হাঁকানোর কীর্তি গড়েন এই ওপেনার। তিনি ফেরেন ৬০ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রান করে। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

এছাড়া এদিন বিরাট কোহলির ৩১৯ রানকে ছাড়িয়ে এক টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান-সংগ্রাহকের মালিক হন পাকিস্তানের এই ওপেনার। ছয় ইনিংসে ৭৬ দশমিক ৬০ গড় ও ১৬০ দশমিক ২৫ স্ট্রাইক রেটে ফারহান আসর শেষ কর‌লেন ৩৮৩ নি‌য়ে।

  • সর্বশেষ