শিরোনাম
◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। রোববার সকালে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। 

ম্যাচে পুরো সময় খেললেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি লিওনেল মেসি।

লস অ্যাঞ্জেলেস কলিজিয়ামে এদিন উপস্থিত হয়েছিল ৭৫ হাজার ৬৭৩ জন দর্শক। এমএলএস ইতিহাসে উদ্বোধনী সপ্তাহের কোনো ম্যাচের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

ডিসেম্বরে এমএলএস কাপ জয়ের পর জর্দি আলবা ও সার্জিও বুসকেটস অবসরে যাওয়ায় কোচ হাভিয়ের মাসচেরানো শুরুর একাদশে তিন নতুন খেলোয়াড়কে সুযোগ দেন। 

মেক্সিকোর গেরমান বেরতেরামে আক্রমণে মেসির সঙ্গে খেলেন, আর ব্রাজিলিয়ান মিকায়েল রক্ষণে জায়গা পান। গোলকিপার হিসেবে মায়ামির হয়ে অভিষেক হয় কানাডিয়ান তারকা ডেইন সেন্ট ক্লেয়ারের।এমএলএসের দুই বড় তারকার লড়াইয়ে এদিন সন হিউং-মিন এগিয়ে ছিলেন মেসির চেয়ে। লিগের রেকর্ড সাইনিং সন নিজের প্রথম পূর্ণ মৌসুমের শুরুতেই দারুণ ছাপ রাখেন। ৩৭ মিনিটে তার বাড়ানো বল থেকে ডেভিড মার্তিনেস ম্যাচের প্রথম গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য চাপ বাড়ায় মায়ামি। তবে পাল্টা আক্রমণে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এলএএফসি। টিমোথি টিলম্যানের লম্বা পাসে মায়ামির গোলকিপার সেন্ট ক্লেয়ার পেনাল্টি এলাকার বাইরে আটকে পড়েন। সুযোগ নিয়ে ডেনিস বুয়াঙ্গা ফাঁকা জালে বল পাঠান।

শেষ দিকে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মধ্যে মাঠ ছাড়েন সন। তার বদলি ন্যাথান ওর্ডাজ মায়ামির পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ হয়।

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে নামা মেসি ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে তার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আগামী ২ মার্চ অরল্যান্ডো সিটি এসসির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মায়ামি।

  • সর্বশেষ