শিরোনাম
◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা ◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারিয়ে আসরের প্রথম জয় সিলেটের

রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয়তা টি-টোয়েন্টি ক্রিকেটের সবটুকু নির্যাস যেন ঢেলে দেয়া হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (শনিবার) দিনের দ্বিতীয় ম্যাচে শেষ বলের থ্রিলারে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।  মেহেদী হাসান রানার হ্যাটট্রিক ছাপিয়ে অবিশ্বাস্য এক জয় দিয়ে মাঠ ছেড়েছে মেহেদী হাসান মিরাজের দল।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েছিল নোয়াখালী এক্সপ্রেস। দুই ওপেনার মাজ সাদাকাত ও হাবিবুর রহমান সোহান শূন্য রানে বিদায় নেয়ার পর দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারায় তারা। তবে মাহিদুল ইসলাম অঙ্কনের ৫১ বলে অপরাজিত ৬১ এবং জাকের আলীর ১৭ বলে ২৯ রানের সুবাদে ৭ উইকেটে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় নোয়াখালী। সিলেটের হয়ে পেসার খালেদ আহমেদ মাত্র ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটান্সও বিপর্যয়ে পড়ে। সাইম আইয়ুব (০), রনি তালুকদার (৯) ও জাকির হাসান (১৩) দ্রুত বিদায় নিলে ৩৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন পারভেজ হোসেন ইমন। ৪১ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তিনি। অধিনায়ক মেহেদী মিরাজ তাকে যোগ্য সঙ্গ দিয়ে ইনিংস মেরামত করেন।

ম্যাচ যখন সিলেটের নিয়ন্ত্রণে, ঠিক তখনই ১৮তম ওভারে দৃশ্যপট বদলে দেন নোয়াখালীর পেসার মেহেদী হাসান রানা। ওভারের শেষ তিন বলে মিরাজ, নাসুম ও খালেদকে ফিরিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। ফলে ম্যাচটি হেলে পড়ে নোয়াখালীর দিকে।

শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১৩ রান। বোলিংয়ে আসা সাব্বির হোসেনের প্রথম দুই বল ডট হওয়ায় গ্যালারিতে স্তব্ধতা নেমে আসে। তবে নাটকীয়ভাবে সাব্বির একটি নো বল দিলে প্রাণ ফিরে পায় সিলেট। ফ্রি হিটে ছক্কা এবং পরের বলে চার মেরে সমীকরণ সহজ করেন ইথান ব্রুকস।

কিন্তু জয়ের জন্য ২ রান বাকি থাকতে ব্রুকস রান আউট হলে ম্যাচ গড়ায় শেষ বলে। শেষ বলে ১ রান প্রয়োজন থাকা অবস্থায় সাব্বির ওয়াইড করলে স্কোর লেভেল হয় এবং পরবর্তী বৈধ বলে ১ রান নিয়ে আসরের প্রথম জয় নিশ্চিত করে সিলেট।

  • সর্বশেষ