শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫১ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বী‌পের কাবা কা‌পে আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ার টুর্নামেন্ট কাবা কাপে চার দলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ নারী ভলিবল দল। আফগানিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে এই কীর্তি অর্জন করে তারা।

প্রথম দুই সেটে দাপটের সাথে খেলে লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তান নারী দলের বিপক্ষে যথাক্রমে ২৫-২০ পয়েন্টে জয়লাভ করে বাংলাদেশ।

ম্যাচে ফিরতে তৃতীয় সেটে জয়ের কোনো বিকল্প ছিল না আফগানিস্তানের। তবে সেখানে আরও বাজে পারফরম্যান্স করে তারা। মাত্র ১৫ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। অন্যদিকে, ২৫ পয়েন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

সেন্ট্রাল এশিয়ার এই টুর্নামেন্টে অংশ নেয় স্বাগতিক মালদ্বীপ, কিরগিজস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ।

  • সর্বশেষ