শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধ‌রে রে‌খে‌ছে স্পেন, বাংলা‌দেশ ১৮০ নম্ব‌রে 

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে সবগুলো দলের অবস্থান আগের মতোই আছে। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা সোমবার ২০২৫ সালে শেষবারের মতো র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে স্পেনের (১৮৭৭.১৮) চেয়ে চার পয়েন্টের সামান্য কম নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা (১৮৭৩.৩৩)।

তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই ফ্রান্সও। ১ হাজার ৮৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফরাসিরা।

পয়েন্টের হিসেবে পরের দলগুলো অবশ্য শীর্ষ তিনের চেয়ে অনেকটা পিছিয়ে। শীর্ষ দশের পরের সাতটি দল যথাক্রমে-ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া।

পরিবর্তন আসেনি বাংলাদেশের অবস্থানেও। ৯১১.১ পয়েন্ট নিয়ে ১৮০ নম্বরে আছে লাল-সবুজেরা।

আন্তর্জাতিক ফুটবলে বেশিরভাগ দলগুলো এখন লম্বা বিরতিতে আছে। তবে সোমবার শুরু হয়েছে আফ্রিকান নেশন্স কাপ, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতাটি শেষের পরদিন পরবর্তী ফিফা র‌্যাঙ্কিং প্রকাশিত হবে।

  • সর্বশেষ