শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয়

স্পোর্টস ডেস্ক : শুক্রবার ১৯ ডি‌সেম্বর পেপ গার্দিওলা যা বোঝাতে চেয়েছিলেন, শ‌নিবার তা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিলেন শিষ্য আর্লিং হালান্ড ও তিজানী রেইন্ডার্সরা। দারুণ সব কীর্তি গড়ে অতিথি ওয়েস্ট হ্যামের বিপক্ষে সিটিকে ৩–০ গোলে জিতিয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এ জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠে গেছে সিটিজেনরা। --- টি স্পোর্টস

২০২৪–২৫ প্রিমিয়ার লিগে তৃতীয়স্থান নির্ধারণকারীরা এবার ১৭তম রাউন্ডেই প্রথমস্থান দখল করেছে। ওয়েস্ট হ্যাম থেকে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়া দলটির মোট পয়েন্ট ৩৭। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। মিকেল আরতেতার দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হওয়া ম্যাচে ম্যানসিটির হয়ে দুটি গোল করেন হলান্ড। তাঁর প্রথম গোলটি আসে পঞ্চম মিনিটে, দ্বিতীয়টি ৬৯ মিনিটে। সিটির হয়ে অপর গোলটি করেন নেদারল্যান্ডসের অ্যাটাকিং মিডফিল্ডার রেইন্ডার্স।

ম্যাচের মাত্র পাঁচ মিনিটে গোল করে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলেন হলান্ড। আল নাসর তারকা রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় করেন ১০৩ গোল। ‘সিআর সেভেন’-এর চেয়ে ১২২ ম্যাচ কম খেলেই তাঁকে ছাড়িয়ে গেলেন হালান্ড।

Advertisement

এদিন সিটির দ্বিতীয় গোলে রেইন্ডার্সকে সহায়তা করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মোট ২০০ গোলে অবদান রাখলেন হলান্ড। মাত্র ১৬৫ ম্যাচে তাঁর ১৬৬ গোল ও ৩৫টি অ্যাসিস্টের অবিশ্বাস্য পরিসংখ্যান দেখে যে কারও চোখ কপালে উঠবে।

ঘরের মাঠে আধিপত্য ধরে রেখেই খেলেছে সিটি। ৬৬ শতাংশ বল দখলে ছিল স্বাগতিকদের। তারা মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। এর মধ্যে সাতটি ছিল বড় সুযোগ, আরও তিনটি তারা মিস করে।

ওয়েস্ট হ্যামকে একেবারেই অচেনা লেগেছে। যদিও পুরো আসরজুড়েই ইংল্যান্ডভিত্তিক দলটি বেশ ছন্দহীন। এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ১০টিতেই হেরেছে নুনো এসপিরিতো সান্তোর দল। গোলের লক্ষ্যে তাদের শট ছিল মাত্র তিনটি।

  • সর্বশেষ