শিরোনাম
◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ ◈ জেলব‌ন্দি ইমরান খানের যত্ন ও সু‌চি‌কিৎসার দাবিতে সরব ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান  লারা ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে সর্বনিম্ম ৬০ ডলারের টিকেট ছাড়লো ফিফা 

স্পোর্টস ডেস্ক : সমর্থকদের তীব্র সমালোচনার মুখে ২০২৬ বিশ্বকাপের জন্য ৬০ ডলারের নতুন টিকেট ছেড়েছে ফিফা। মঙ্গলবার ঘোষণা করা নতুন এই টিকেটের নাম দেওয়া হয়েছে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’।

আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় আসর। আসরের ফাইনালসহ ১০৪টি ম্যাচেই ৬০ ডলার মূল্যের টিকেট নিয়ে ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। তবে ম্যাচ প্রতি এই টিকেটের সংখ্যা খুব বেশি নয়। --- অলআউট স্পোর্টস

এবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে তাদের ম্যাচগুলোর মোট টিকেটের ৮ শতাংশ দিয়েছে ফিফা। তবে ওই টিকেটের মূল্য নিয়েই শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা।

টিকেট ছাড়ার পর দেখা যায়, ফিফা ঘোষিত টিকেট মূল্যের চেয়েও কোনো কোনো অংশে তা বেশি। এরপরই ফিফাকে ‘ধোঁকাবাজ’ হিসেবে আখ্যা দেয় বিভিন্ন ফুটবল সমর্থকদের বিভিন্ন সংগঠনগুলো।

ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতেই কিছু টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিল ফিফা। তারা জানায়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে যে টিকেট দেওয়া হবে, তার ১০ শতাংশ থাকবে এই কম দামের ক্যাটাগরিতে।

এর আগে আসন্ন টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ১২০ থেকে ২৬৫ ডলারের মধ্যে। আর ফাইনালের সর্বনিম্ন টিকেটের মূল ধরা হয়েছিল ৪ হাজার ১৮৫ ডলার।

  • সর্বশেষ