শিরোনাম
◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ    ◈ তারেক রহমানের দিল্লি সফর ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রভাবশালী লবি’! ◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ ◈ জেলব‌ন্দি ইমরান খানের যত্ন ও সু‌চি‌কিৎসার দাবিতে সরব ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান  লারা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকেে যে উপহার দিলেন অনন্ত আম্বানি

তিন দিনের ভারত সফর শেষ করেছেন লিওনেল মেসি। তার সফরের নাম দেওয়া হয়েছিল ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’ বা সর্বকালের সেরার ভারত সফর। মেসির সফরের শুরু হয় কলকাতা দিয়ে। সল্টলেকের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আগেভাগে কলকাতাও ত্যাগ করেন লিও।

তবে সফরের শেষটায় ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির থেকে দামি ও শৌখিন ঘড়ি উপহার পেয়েছেন মেসি। ঘড়িটির দাম ১.২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১৫ কোটি টাকা। 

মেসির উপহার পাওয়া ঘড়ির এতো দাম হওয়ার কারণ এটি বিশেষ ও বিরল ঘড়ি। মেসি ভারত সফরে এসেছিলেন হাতে কোন ঘড়ি ছাড়া। সফরের শেষ দিকে তার হাতে এশিয়া এডিশনের রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়নের ঘড়ি দেখা যায়। এর বিশেষত্ব হলো- এই এডিশনে মাত্র ১২টি ঘড়ি বানানো হয়েছে। যার একটি এখন মেসির হাতে। 

তবে মেসির চেয়েও দামী ঘড়ি হাতে ছিল অনন্ত আম্বানির। তিনি রিচার্ড মিলির আরএম০৫৬ সাফারি ট্যুরবিলিয়নের ঘড়ি পরেছিলেন। যার দাম ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬১ কোটি টাকা। মেসির সঙ্গে ভারত সফরে এসেছিলেন ইন্টার মায়ামির তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। 

তারা অনন্তের বান্তারা বন্য প্রাণী সংরক্ষণালয়ে যান। সেখানে অনন্তের একটি লিওনেল নামের সিংহ আছে। মেসিদের সেটি দেখানো হয়। এছাড়া বান্তারায় মেসিরা মহা আরতিতে অংশ নেন। সনাতন ধর্মের নানা আচার অনুষ্ঠানেও তাদের অংশ নিতে দেখা যায়। যেমন- মাতা পূজা, গনেশ পূজা, হনুমান পূজা, শিব অভিষেক ইত্যাদি। 

 

  • সর্বশেষ