শিরোনাম
◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৫৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বার্সেলোনার দারুণ জয়, লেভান‌দোভ‌স্কির হ‌্যাট‌ট্রিক

স্পোর্টস ডেস্ক : এই ম‌্যা‌চে বা‌র্সেলোনা জি‌তে‌ছে ৪-২ গো‌লে। সেল্টা ভিগোর মাঠ এস্তাদিও আবানকা বালাইদোসে প্রথম হাফেই পাঁচ গোল হয়। দশম মিনিটে বার্সেলোনাকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন লেভা। তবে তার পরের মিনিটেই সমতায় ফেরে সেল্টা। ইগলাসিয়াসের পাস থেকে গোল করেন সার্জিও ক্যারেরা।

৩৭তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন লেভানডোভস্কি। তবে সেল্টাও বেশিক্ষণ নেয়নি সমতায় ফিরতে। ৪৩তম মিনিটে প্রথম গোলের সহায়ক ইগলাসিয়াস এবার নিজেই গোল করেন।

কিন্তু প্রথম হাফে লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। প্রথমার্ধে যোগ করা সময়ে ইয়ামাল গোল করলে ম্যাচে তৃতীয়বারের মতো লিড নেয় বার্সা।

বিরতির পর আর কোনো সুযোগ পায়নি স্বাগতিকরা। ৭৩তম মিনিটে লেভা তার হ্যাটট্রিক পূর্ণ করে আর বার্সেলোনার জয় নিশ্চিত করেন। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে সেল্টা ভিগো।

  • সর্বশেষ