শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৪:০১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ এ’ দল সাউথ অস্ট্রেলিয়ার কাছে হার‌লো ইনিংস ও ১২ রা‌নে 

স্পোর্টস ডেস্ক : কম শ‌ক্তির দল নয় বাংলা‌দেশ। জাতীয় দলের হয়ে টেস্ট খেলা ছয় ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় লড়াইও করতে পারল না তারা। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে সফরকারীরা।

শনিবার ডারউইনে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ১১৪ রানে। জবাবে ৩৮০ রানে থামে সাউথ অস্ট্রেলিয়ার ইনিংস।

২৬৬ রানে পিছিয়ে থেকে আগের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৭৫ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। 

প্রথম ইনিংসে ১৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে ফেরেন ১৮ টেস্ট খেলা ওপেনার মাহামুদুল হাসান জয়। এরপর দলের আর কোনো বিপদ না বাড়িয়ে দিনের খেলা শেষ করেন শাহাদাত হোসেন ও ইয়াসির আলী রাব্বি। দিনের খেলা শেষ করেন ৩ উইকেটে ১০৩ রান নিয়ে।

Advertisement

তবে নতুন দিন বেশিক্ষণ টিকতে পারেননি ছয়টি করে টেস্ট খেলা এই দুই ব্যাটার। ব্যক্তিগত ৪৯ রানে শাহাদাত সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের জুটিটি। খানিকবাদে সাজঘরের পথ দেখেন ৩৬ রান করা ইয়াসিরও।

এরপর নাঈম হাসানকে নিয়ে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন লড়াইয়ের চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। ষষ্ঠ উইকেটে এই জুটি থেকে যোগ হয় ৪৮ রান। নাঈম ২৫ ও মাহিদুল ৩২ রান করে আউট হন। অধিনায়কের বিদায়ের পর দ্রুত সাজঘরের পথ দেখেন রিপন মন্ডল ও আনামুল হক।

তবে শেষ উইকেটে হাসান মাহমুদকে নিয়ে দলকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচানোর চেষ্টা করেন হাসান মুরাদ। কিন্তু ৪২ রান করা এই ব্যাটার আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

  • সর্বশেষ