শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি সত্যিকারের উদার গণতান্ত্রিক ও বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।  

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই মন্তব্য করেন।

বিএনপি'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর, তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবি এম রুহুল আমিন হাওলাদার বলেন, বিএনপি'র চেয়ারম্যান হিসেবে তারেক রহমান তার যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে, বাংলাদেশের রাজনীতি থেকে হানাহানি, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়নতা দূর করে ফিরিয়ে আনতে পারেন সৌহার্দ্য-প্রতিযোগিতা-ভালোবাসার রাজনীতি এই প্রত্যাশা করেন জাতীয় পার্টির নেতারা। 

তারা বলেন, শুধু একটি দলের নেতা হিসেবে নয়, বাংলাদেশের সব মানুষের নেতা হিসেবে তারেক রহমান নিশ্চিত করবেন, সব মানুষের মতো প্রকাশের স্বাধীনতা।

পাশাপাশি,বাংলাদেশ যেন হয়ে ওঠে জ্ঞান-বিজ্ঞান চর্চার উর্বরভূমি- সেই ধরনের একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বও তারেক রহমানকে দিতে হবে সামনের কাতারে থেকে। যে বাংলাদেশে হবে, সব ধর্মের অনুসারীদের তীর্থভূমি। যেখানে থাকবে না, ধর্মান্ধতা-কূপমুন্ডকতা!

  • সর্বশেষ