শিরোনাম
◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনী বৈতরণী পার করার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গিয়েছি। তবে কতটি আসনে জোট হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। তাই আমরা আজ ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি।’

উল্লেখ্য, জামায়াতসহ ৮-দলীয় জোটের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে এনসিপি। এই জোটে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দেবে বলে গুঞ্জন রয়েছে।

 

  • সর্বশেষ