শিরোনাম
◈ জিয়া‌ন্নি ইনফান্তিনো কি ফিফার আগামী নির্বাচ‌নে টিকে থাকতে পারবেন? ◈ যারা যুক্তরাষ্ট্রকে রক্ষায় ঢাল হিসাবে ব্যবহৃত হবে তারা যুদ্ধের আগুনে পুড়ে যাবে: ইরানের হুঁশিয়ারি ◈ হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের ◈ বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে ইনফা‌ন্তি‌নোর স‌ঙ্গে আমার কো‌নো কথা হয়‌নি, বল‌লেন ট্রাম্প ◈ ইন্টারনেটে অন্যতম ধীরগতির দেশ বাংলাদেশ, মোবাইলে ৯১ ও ব্রডব্যান্ডে ৯৩তম: বিশ্বব্যাংকের প্রতিবেদন ◈ ২৪ বছর পর আবার বিশ্বকাপ ক্রিকে‌টের আয়জনে আফ্রিকা, ১২ ভেন্যু ঘোষণা ◈ ইউরোপীয় ইউনিয়নের ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেড় যুগ পর নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্মীদের উষ্ণ স্বাগতম

মনিরুল ইসলাম: দেড় যুগের বেশি সময় পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর নয়াপল্টনে পৌঁছায়। তবে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ের কারণে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে তার ৪টা বেজে যায়। ভিড় ঠেলে তাকে কার্যালয়ে প্রবেশ করাতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে দেখা যায়।

কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান শীর্ষ নেতারা। তার নামে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। বিকেল ৪টার পর তিনি বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দ্বিতীয় তলায় প্রবেশ করেন।

এ সময় নিচতলায় তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং অফিসের কর্মকর্তা–কর্মচারীরা।

তার আগমনের খবরে দুপুর থেকেই কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। তারা সেখানে অবস্থান নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ব্যানার–ফেস্টুন প্রদর্শন করেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

পরে দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে মাইকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ আমার কোনো কর্মসূচি নেই। দলীয় কর্মসূচি হলে তখন কথা বলব। আজ শুধু আমার জন্য এবং আমার মায়ের জন্য দোয়া করবেন—আমিও আপনাদের জন্য দোয়া করছি।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের আবেগ–অনুভূতি বুঝি। কিন্তু দয়া করে রাস্তাটা ফাঁকা করে দিন, যাতে সাধারণ মানুষের চলাচলে কষ্ট না হয়। আমরা সবাই মিলে এমন দেশ গড়ব, যাতে মানুষের কল্যাণ হয়। রাস্তার কোথাও কাগজ পড়ে থাকলেও তা তুলে পরিষ্কার করব—মানুষের উপকারই আমাদের লক্ষ্য।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়