শিরোনাম
◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি যেসব আসন চাইল জামায়াতের কাছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জোট গড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ নির্বাচনে ভোটের লড়াইয়ে জামায়াতের কাছে ২৫টি আসন চেয়েছে দলটি।

সোমবার বিকেলে এনসিপির এক শীর্ষ নেতা বাংলাদেশকে প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাহিদ ইসলাম ঢাকা-১১, জাভেদ রাসিন ঢাকা-০৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন-ঢাকা ২০, দিলশানা পারুল ঢাকা-১৯, নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা-০৮, সার্জিস আলম পঞ্চগড়-০১, আব্দুল আহাদ দিনাজপুর-০৬, আখতার হোসেন রংপুর-০৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-০২ ও সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ-০৬ আসন থেকে নির্বাচন করতে চান। 

এছাড়া, নেত্রকোনা থেকে ডা জাহেদুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে আশরাফউদ্দিন মাহদি, নারায়ণগঞ্জ থেকে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবান থেকে সুজাউদ্দৌলা, কুমিল্লা থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী থেকে হান্নান মাসুদ, বরিশাল থেকে আরিফ আদিব, ঝালকাটি থেকে ডা মাহমুদা মিতু, লক্ষ্মীপুর থেকে মাহবুব আলম, নোয়াখালী থেকে সুলতান জাকারিয়া, নরসিংদী থেকে সরোয়ার তুষার, মৌলভীবাজার থেকে প্রীতম দাশ ও চট্টগ্রাম থেকে নির্বাচন করতে চান জোবায়রুল আরিফ। 

Advertisement

অবশ্য এই ১৩ এনসিপি নেতা কোন কোন নির্দিষ্ট আসন থেকে নির্বাচনে লড়বেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া, আরও পাঁচটি আসনে এনসিপি প্রার্থী দিতে জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলেও জানা গেছে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ