শিরোনাম
◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল ◈ অস্ত্রের মুখে ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯ ◈ নবম পে স্কেলে ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত? ◈ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ডলার খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার করল বাংলাদেশ ব্যাংক ◈ পুকুরে ডুবে লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু ◈ ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫ ◈ দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৫ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দুপুর ২টায় সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

দেশের সব শিক্ষার্থীদের আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে আসার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে অবস্থানস্থল ছাড়ার কথা জানান।

তিনি বলেন, সোমবার (আজ) দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

লড়াই কঠোর থেকে কঠোর হবে।১০টার মধ্যে আজকে শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। উল্লেখ্য, এর আগে রাত ৮টায় বিভাগীয় শহরগুলোর অবরোধগুলো তুলে নেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। তাদের ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ