শিরোনাম
◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা ◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল ◈ অস্ত্রের মুখে ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম, লড়বেন সংসদ নির্বাচনে

আমজনতার দলে যোগ দিয়েছেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। দলটিতে তাকে বড় কোনো পদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে আমজনতার দলের একটি সূত্র। 

আজ রোববার (২৮ ডিসেম্বর) হিরো আলমও এমন তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হিরো আলম বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম। এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

তিনি আরও বলেন, আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলন করে সব কিছু জানাব। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ