শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্দরার কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস‍্য ফরম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি।

জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর আগে তিনি ২০২৩ সালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ২০২২ সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ২০২১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ২০২০ সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বির্তকবিষয়ক সম্পাদক, জুলাই ২০১৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জুন ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। ফেনির আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) ও মফিজিয়া হায়দারিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তিনি দাখিল (এসএসসি) পাস করেছেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়