শিরোনাম
◈ জিয়া‌ন্নি ইনফান্তিনো কি ফিফার আগামী নির্বাচ‌নে টিকে থাকতে পারবেন? ◈ যারা যুক্তরাষ্ট্রকে রক্ষায় ঢাল হিসাবে ব্যবহৃত হবে তারা যুদ্ধের আগুনে পুড়ে যাবে: ইরানের হুঁশিয়ারি ◈ হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের ◈ বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে ইনফা‌ন্তি‌নোর স‌ঙ্গে আমার কো‌নো কথা হয়‌নি, বল‌লেন ট্রাম্প ◈ ইন্টারনেটে অন্যতম ধীরগতির দেশ বাংলাদেশ, মোবাইলে ৯১ ও ব্রডব্যান্ডে ৯৩তম: বিশ্বব্যাংকের প্রতিবেদন ◈ ২৪ বছর পর আবার বিশ্বকাপ ক্রিকে‌টের আয়জনে আফ্রিকা, ১২ ভেন্যু ঘোষণা ◈ ইউরোপীয় ইউনিয়নের ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০২:২১ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পিলখানায় শহীদ, ছোট ভাই কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মনিরুল ইসলাম: পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আজ শনিবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে তাদের কবর জিয়ারত করেন তিনি। এসময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. একেএম শামছুল ইসলাম।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পিলখানায় নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা। এ ঘটনায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়