শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছর আগেই সংসদে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরবেন: আন্দালিব পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সাংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, ‘তারেক রহমান আসবেন, আর তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এ কথা বলা সহজ ছিল না, তবে দৃঢ় বিশ্বাস থেকেই বলেছিলাম।

পার্থ আরও লেখেন, ‘তারেক রহমানের মতো জননন্দিত নেতার ভবিষ্যৎ কোনো আদালতের কলমের আঘাতে নির্ধারিত হয় না, হয় আল্লাহর ইচ্ছায় ও জনগণের মাধ্যমে সঠিক সময়ে।’

তিনি তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মী ও দেশের জনগণকে অভিনন্দন জানান। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ