শিরোনাম
◈ যারা যুক্তরাষ্ট্রকে রক্ষায় ঢাল হিসাবে ব্যবহৃত হবে তারা যুদ্ধের আগুনে পুড়ে যাবে: ইরানের হুঁশিয়ারি ◈ হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের ◈ বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে ইনফা‌ন্তি‌নোর স‌ঙ্গে আমার কো‌নো কথা হয়‌নি, বল‌লেন ট্রাম্প ◈ ইন্টারনেটে অন্যতম ধীরগতির দেশ বাংলাদেশ, মোবাইলে ৯১ ও ব্রডব্যান্ডে ৯৩তম: বিশ্বব্যাংকের প্রতিবেদন ◈ ২৪ বছর পর আবার বিশ্বকাপ ক্রিকে‌টের আয়জনে আফ্রিকা, ১২ ভেন্যু ঘোষণা ◈ ইউরোপীয় ইউনিয়নের ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

মনিরুল ইসলাম : দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বপরিবারে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিছুক্ষণ অবস্থানের পর এইমাত্র ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। ঢাকায় অবতরণের কথা রয়েছে সকাল ১১টার দিকে।

এদিকে রাজধানীর বসুন্ধরার ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় অগণিত মানুষের সমাগমে সৃষ্টি হয়েছে জনসমুদ্র। চারদিকে মানুষের ঢল—দাঁড়ানোর মতো জায়গা নেই।

মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ১৯টি চেয়ার বসানো হয়েছে এবং মঞ্চের চারপাশে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন-ঢাকা ফ্লাইটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় বেলা ১১টা ৫৫ মিনিট।

পশ্চিম ও পূর্ব দিকের মহাসড়ক দিয়ে নেতাকর্মীদের মিছিল অব্যাহত—মানুষের স্রোত থামছে না। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে নেতাকর্মীরা রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন।

বিমানবন্দর, পূর্বাচল, বনানী, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা মিছিল নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জড়ো হচ্ছেন।

স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। ছোট ছোট মিছিলের সঙ্গে রয়েছে ব্যান্ড সঙ্গীতের দল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম আরও ঘন হয়ে জনসমুদ্রে রূপ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়