শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৬ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় জামায়াতের মহাসমাবেশ ৩ জানুয়ারি, শুক্রবার শিবিরের সদস্য সম্মেলন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি শুরু হবে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। সমাবেশের প্রস্তুতি এরইমধ্যে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে।

এদিকে প্রতিবছরের মতো এবারও বার্ষিক সদস্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির। ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জানান, আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামি ছাত্রশিবিরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ৩ জানুয়ারি এই আয়োজন হবে। 

এছাড়াও জামায়াতের অন্যান্য নেতারা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং মানুষের জানমালের নিরাপত্তাসহ কয়েকটি বিষয় মহাসমাবেশে প্রাধান্য পাবে। 

  • সর্বশেষ