শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা 

শহীদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ‘শহীদি শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি জানান, কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সোমবার (২২ ডিসেম্বর) ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। যারা তাকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনে যুক্ত হবেন এবং সংহতি প্রকাশ করবেন।

অনুষ্ঠানে শহীদ শরিফ ওসমান হাদির মেঝ ভাই সরকারকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, হত্যার বিচার না হলে একদিন সরকারকেও দেশ ছাড়তে বাধ্য হতে হবে। তার ভাষায়, জীবিত অবস্থার চেয়েও আজ শহীদ ওসমান হাদি অনেক বেশি শক্তিশালী। এই হত্যার দায় কোনোভাবেই সরকার এড়িয়ে যেতে পারবে না।

 

  • সর্বশেষ