শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি শুরু হবে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা এক সমন্বয় সভা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। সমাবেশের প্রস্তুতি এরইমধ্যে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে।
 
 কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একইসঙ্গে দেশব্যাপী ছড়িয়ে পড়া সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করতে হবে। আমরা বিশ্বাস করি, এই দুটি মৌলিক দাবি পূরণ না হলে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না।”

দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে। এই বাস্তবতায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতেই জামায়াত এই মহাসমাবেশ করতে বাধ্য হচ্ছে। সমাবেশ থেকে দেশ ও জনগণের স্বার্থে রাজপথে জোরালো দাবি জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ