শিরোনাম
◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও)

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত এখনো স্বাধীনতাবিরোধী, নিজামী-গোলাম আযমকে 'সূর্যসন্তান' বলা মুক্তিযোদ্ধাদের অপমান: মির্জা আব্বাস

বাংলাদেশ জামায়াতে ইসলমাী একাত্তরের স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে জামায়াত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জামাত একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। গোলাম আযম আর নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করছে।

এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ হীন স্বার্থে পরস্পরকে মুখোমুখি করা হচ্ছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়