শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করবে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা বুধবার (১০ ডিসেম্বর) ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১০ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিমনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ