শিরোনাম
◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা ◈ নবম পে-স্কেলে সব গ্রেডের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমিয়ত আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে, এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: জমিয়ত মহাসচিব

জমিয়ত আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে। এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর: জমিয়ত মহাসচিব

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে।এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি আদর্শিক, ইসলামপন্থী ও নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে কোন জোটে যোগ দেওয়ার কোনো ইতিহাস আমাদের নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, ইসলাম ও জাতির স্বার্থ বিরোধী কোন অপচেষ্টার সাথে আমরা কখনো আপস করিনি, করবও না।

তিনি বলেন,আমাদের অবস্থান পরিষ্কার। সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত কেবলমাত্র দলের নীতিনির্ধারণী ফোরাম মজলিসের খাসের পরামর্শ ও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত জমিয়তের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্পষ্ট আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে এই গর্বিত কাজ করছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানান তিনি।

  • সর্বশেষ