শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার সিটিস্ক্যান নিয়ে অনুমাননির্ভর খবর নয়: গণমাধ্যমকে সতর্ক করলো বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হয়েছে- এমন খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ‘সূত্রের বরাতে’ প্রচার হওয়া এমন খবর প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিএনপি মিডিয়া সেল।

রোববার (৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসা-সংশ্লিষ্ট যে কোনো সংবাদ প্রকাশে দায়িত্বশীল হওয়া জরুরি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একাধিকবার অনুরোধ জানিয়েছেন-নিজেদের অনুমান বা অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সংবাদ না করার জন্য।

শায়রুল কবির খান আরও বলেন, মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য ছাড়া এ ধরনের তথ্য প্রচার বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিশ্চিত ও যাচাই করা তথ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়