শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এভারকেয়ারের পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারের পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

গতকাল (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি।

উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ শাশুড়িকে সঙ্গে নিয়ে লন্ডনে ফেরার কথা রয়েছে তার। সেখানে লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনকে।

  • সর্বশেষ