শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এয়ারঅ‌্যাম্বু‌লে‌ন্সে লন্ডন যা‌চ্ছেন খা‌লেদা জিয়া, তার স‌ঙ্গে থাক‌বেন চি‌কিৎসক দলসহ ১৪ জন

এল আর বাদল : উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিমসহ সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন মোট ১৪ জন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, তিনি আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ সফরের আগে তার পুত্রবধূ জোবাইদা রহমানের ঢাকায় আসার কথা রয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার।

মেডিকেল টিমে রয়েছেন আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।

সফরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান সফরসঙ্গী হিসেবে থাকবেন।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই বিদেশে নেওয়ার কার্যক্রম চলছে। ইনশা আল্লাহ সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন।

এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়