শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, পেলেন যারা

মনিরুল ইসলাম: সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে, গত ৩ নভেম্বর দলটি ২৩৭ আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-২ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দলটি।

এবার ঘোষিত আসনে মাদারীপুর-২ আসনটি রয়েছে, যেখানে প্রার্থী পরিবর্তন করেছে দলটি।

ঘোষিত এই ৩৬ আসনের মধ্যে টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯-এ হাবিবুর রহমান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া এবং চট্টগ্রাম-৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি।

Advertisement

আসনগুলোতে মনোনয়ন পেয়েছেন যারা- 

ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম, দিনাজপুর-৫: একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১: সেলিম রেজা, যশোর-৫: এম ইকবাল হোসেন, নড়াইল-২: মো. মনিরুল ইসলাম, খুলনা-১: আমির এজাজ খান, পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩: জয়নাল আবেদিন, টাঙ্গাইল -৫: সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান, মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান, ঢাকা- ৭: হামিদুর রহমান, ঢাকা- ৯: হাবিবুর রশিদ, ঢাকা-১০: শেখ রবিউল আলম, ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১: মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম, মাদারীপুর-১: নাদিয়া আক্তার, মাদারীপুর-২: জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২: নাসির হোসেন চোধুরী, সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম, সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া,কুমিল্লা-২ মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ঢাকা-৯ মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার-২ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। জাতীয় সংসদের আসন ৩০০টি। 

  • সর্বশেষ